বাংলাদেশ

মধ্যরাতে হাসনাতের ‘রহস্যময়’ ফেসবুক পোস্ট

নির্ভরযোগ্য যুবক হাসনাতের ছবি, যা রহস্যময় ফেসবুক পোস্টের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে হাসনাতের রহস্যময় ফেসবুক পোস্টের ছবি, যেখানে তিনি একা দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এবার আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মধ্যরাতে দেওয়া এক রহস্যময় স্ট্যাটাস। দুই বাক্যের এই বার্তায় ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছেন এই ছাত্র নেতা।

রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া এই পোস্টে বলা হয়, ‘হয় এবার, না-হয় নেভার’। ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ‘সাহাবুদ্দিন চুপ্পু কেন থাকবে না?’ শিরোনামের একটি ভিডিও লিংকও দেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কিছু রাজনৈতিক দল দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি করে আসছে। এ লক্ষ্যে দফায় দফায় বৈঠক করছে তারা। সর্বশেষ রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৈঠক শেষে ‘রাষ্ট্রপতিকে অবশ্যই চলে যেতে হবে’ বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এরপরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওই রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি।

বিষয়:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আবদুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…