চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ.লীগ নিষিদ্ধের আলোচনা রাজনৈতিক দলের সাথে নয়, শহীদ ও আহত পরিবারের সাথে: হাসনাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত বলেন, এই যে সমাবেশে জড়ো হয়েছি এটা আমাদের জন্যে লজ্জার। গণঅভ্যুত্থানের ১০ মাস পরও অন্তর্বতী সরকারকে এখনও বোঝাতে হচ্ছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই রাজনৈতিক দল নয়, আপনাকে কথা বলতে হবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে। আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল নয়, ১৯৭৪ সালে বাকশাল করে দলটি সন্ত্রাস তৈরি করেছিল। ৭৪ সালে আওয়ামী লীগের লুটপাটের কারণে অনেক মানুষ মারা গেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতীয়দের সহায়তায় ২০০৯ সালে পিলখানাতে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। ১০০টা ফেরাউন এবং ১০০টা নমরুদকে একসাথে করা হলেও একটা হাসিনা পাওয়া যাবে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান ৫ আগস্টই আওয়ামী লীগের ফয়সালা হয়ে গেছে এটাকে ইউটার্নের চেষ্টা কইরেন না। বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না।

Reneta

তিনি আরও বলেন, হাসিনা এদেশে মোদীর বেতনভুক্ত কর্মচারিতে পরিনত হয়েছিলো। বারবার যারা এ বিষয়টাকে টেনে আনছে সেটা ৫ আগস্ট নির্ধারন হয়েছে এটাকে আর টানার কিছু নেই। শেষ রক্তবিন্দু দিয়ে একজন থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এ ময়দান ছাড়বো না।

এর আগে, আজ দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগরাজনীতি নিষিদ্ধশাহবাগ মোড় অবরোধহাসনাত আবদুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT