রাজনীতি

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, সকাল ৭টা থেকে ভোটারেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। তিনি উল্লেখ করেন, প্রায় দেড় দশকের বেশি সময় ধরে অনেক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে নতুন প্রজন্মের মানুষজন আজ প্রথমবার ভোট দিতে পারছে, যা উৎসাহ সৃষ্টি করছে।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বেলা গড়ার সঙ্গে সঙ্গে ভোটের উৎসাহ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

তবে তিনি উল্লেখ করেন, কয়েকদিন ধরে কিছু মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি দেবিদ্বারে সংঘটিত গুলি ও ঋণখেলাপি কিছু মহলও ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তার জন্য চেষ্টা করছে।

 

বিষয়:কুমিল্লা-৪ আসন ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…