এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সাংসদ হাসনাত আবদুল্লাহ বলেছেন, ২০১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভোট চুরি হয়েছে, তবে এ ভোট চুরি হয়েছে ফল প্রকাশের আগে।
কিন্তু এবার আমরা আরেক ধরনের ম্যাকানিজম দেখলাম, সবশেষ নির্বাচনেও ভোট চুরি হয়েছে, তবে সেটি ফল প্রকাশের পরে। আমরা দেখলাম দেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ছিল। কিন্তু নির্বাচনের ফলে এ ভোট বিএনপি চুরি করে ফেলেছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালী সুপার মার্কেটের সামনে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি মনে করেন জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করতে পারবেন, সেটা ভুল ভাবছেন। আপনারা বলছেন ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন কিন্তু ৬মাসে এখনও ১টা কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেন নি।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের সাংসদ আবদুল হান্নান মাসউদ’সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে মাইজদী মফিজ প্লাজা থেকে পদযাত্রা শুরু করে।







