চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয়: পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
প্রতিবেদক ও অতিথিরা পরিবেশের জন্য ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী, যিনি শুধু পেশাগত দায়িত্বে নয়, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অনন্য ভূমিকা রেখেছেন।

তার পেশাগত সততা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগে তার অবদান আমাদের সামনে একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আজ শনিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক এটর্নি জেনারেল, বিশিষ্ট আইনজীবী মরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর স্মৃতিচারণমূলক বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

Banglabid

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একজন পরিবেশ আইনজীবী হিসেবে যখনই তার নিকট গিয়েছি ব্যক্তিগত মামলা রেখে তিনি বালু, পাহাড়, নদী দখলকারীদের মামলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। শুধু আইনজীবী হিসেবে নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সকল কাজে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা প্রদান করেছেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, মরহুম ভূমি উপদেষ্টা তার জীবনের প্রতিটি অধ্যায়ে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার প্রতিফলন দেখা গেছে। পরিবেশ রক্ষায় তার অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সচিবালয়ে শ্রদ্ধা নিবেদনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ উপদেষ্টামরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধাঞ্জলিসচিবালয়সৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান

পরবর্তী

মেছো বিড়াল হত্যার অপরাধে গ্রেপ্তার ১

পরবর্তী
মেছো বিড়াল হত্যার অপরাধে গ্রেপ্তার ১ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেছো বিড়াল হত্যার অপরাধে গ্রেপ্তার ১

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট ম্যাচ, সাদা পোশাকের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে প্রথম দিন সাউথ জোনের

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT