করোনাক্রান্ত হয়ে আইসিইউতে হাসান আরিফ

করোনাক্রান্ত হয়ে আইসিইউতে থাকা হাসান আরিফের ছবি, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
শনিবার সন্ধ্যায় গোলাম কুদ্দুছ জানান, ক’দিন ধরেই একটু অসুস্থ ছিলেন হাসান আরিফ। করোনা উপসর্গ থাকায় পরশু (২ ডিসেম্বর) হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করান। এদিনই ফলাফল পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আইসিইউতে আছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






