চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে কেমন করলেন হ্যারি কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’র উন্মাদনা বাড়িয়ে দিতে লর্ডসে গিয়েছিলেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিন্যালস ম্যাচের আগে লর্ডসে আনন্দঘন সময় কাটিয়েছেন ২৯ বর্ষী তারকা। টটেনহ্যাম সতীর্থ ম্যাট ডোহার্টির সাথে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে অংশ নিয়ে দর্শকদের বিমোহিত করেছেন।

ম্যাচে ইংলিশদের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইয়ন মরগানের লন্ডন স্পিরিটের বিপক্ষে ৫২ রানে হেরেছে বর্তমান অধিনায়ক জস বাটলারের ম্যানচেস্টার অরিজিন্যালস। সেসব ছাপিয়ে শিরোনাম ক্রিকেটের তীর্থভূমি লডর্সে ফুটবলার কেনের আগমন।

লর্ডসে ডোহার্টির সাথে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে বেশ লড়েছেন কেন। যদিও ফুটবলের মতো বাজিমাত করতে পারেননি ক্রিকেটে নেমে। কেনের চেয়ে ভালো পারফর্ম করতে দেখা গেছে ডোহার্টিকে। কেনের নেয়া শট দূরত্ব ও উচ্চতা খুঁজে না পেলেও বিশাল সব শট খেলেছেন ডোহার্টি। এসময় দু’জনেই গায়ে জড়িয়েছিলেন লন্ডন স্পিরিটের জার্সি। কোন দলকে সমর্থন দিচ্ছেন তারকা দুই, স্পষ্ট হয়েছে সেটিও।

Banglabid

ইংল্যান্ড জার্সিতে এপর্যন্ত ৭১ ম্যাচে ৫০ গোল করেছেন কেন। হয়েছেন ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগে গোল সংখ্যাটা ১৮৩। খেলছেন টটেনহ্যাম জার্সিতে। ইংল্যান্ডে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান তার। দ্য হান্ড্রেডে কেনের আগমন আয়োজনকে আরও প্রাণবন্ত করবে, সেজন্য তাকে ডেকে আনা।

চলতি মৌসুমের আগে বার্সায় চলে যাওয়া লেভান্ডোভস্কির জায়গায় কেনকে ঘিরে পরিকল্পনা করছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের কোচ জুলিয়ান নাগেলসম্যানের কথায় যা স্পষ্ট।

‘সে খুব দামি। এটাই সমস্যা। সে দুর্দান্ত এক খেলোয়াড়ও। সেরা ফরোয়ার্ডদের একজন। সম্ভবত দুই বা তিনজনের একজন তিনি, যে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন, পাশাপাশি ১০ নম্বরেও। বুন্দেসলিগায় অনেক গোল করতে পারত। তার দাম জানি না, তবে বায়ার্ন মিউনিখের জন্য এটা সত্যিই কঠিন। ভবিষ্যতে কী হয় দেখা যাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেনটটেনহ্যামদ্য হান্ড্রেড-২০২২বাটলারমরগানলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT