চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
১২:৫৪ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A

পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ নামে মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১০-১২ জানুয়ারি বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণ প্রদর্শনী হবে।

অঞ্চলভিত্তিক এ ‘হারমোনি ফেস্টিভ্যাল’ মেলাকে সফল করার লক্ষ্যে প্রস্তু‌তি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশাসন। তারা সং‌শ্লিষ্ট‌দের নিয়ে কাজ করে যাচ্ছেন। নৃ-জা‌তি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন এই হারমো‌নি ফে‌স্টিভ্যাল ১০ থেকে ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তু‌তি। দেশের বি‌ভিন্ন স্থান থেকে আগ্রহীরা খোঁজ নি‌চ্ছেন উৎসবের। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকায় বসবাসরত সকল ক্ষুদ্র নৃ‌-গোষ্ঠ‌ীদের এক‌টি প্ল‌্যাটফর্মে নিয়ে আসা হবে। তারা ৪৪‌টি স্টলের মাধ‌্যমে তাদের উৎপা‌দিত পণ‌্য, খাবার, জীবনাচার, পোশাক ইত‌্যা‌দি প্রদর্শন ও বিক্রয় করবে। এছাড়াও তাদের সংস্কৃ‌তি, নাচ-গান, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়া‌দি ম‌ঞ্চে পারফরমেন্স করবেন।

উৎসবে খা‌সিয়া, গারো, ম‌ণিপুরী, ত্রিপুরা, সবর, খা‌ড়িয়া, রি‌কিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভু‌মিজ, বুনারা‌জি, লোহার, গঞ্জু, কড়া জন‌গোষ্ঠী অংশ নিচ্ছেন। শ্রীমঙ্গল-কমলগঞ্জের প্রতিটি এলাকায় তাদের বৈ‌চিত্র‌্যময় সাংস্কৃ‌তিক ঐ‌তিহ‌্য তুলে ধরার প্রস্তু‌তি শুরু হয়ে গেছে। এখানকার সবর জন‌গোষ্ঠী পত্র সওরা নৃত‌্য ও চড়ইয়া নৃত‌্য, খা‌ড়িয়াদের খা‌ড়ি নৃত‌্য, রি‌কিয়াসনদের লা‌ঠি নৃত‌্য, বাড়াইকদের ঝুমুর নৃত‌্য, কন্দদের কুই নৃত‌্য, রাজবল্ববদের উ‌ড়িয়া নৃত‌্য, ভূঁইয়াদের ভূঁইয়া গীত, সাঁওতাল‌দের লাগড়ে নৃত‌্য, ওরাও‌দের ওরাও নৃত‌্য, গড়াইতদের গড়াইত নৃত‌্য, মুন্ডদের মুন্ডা‌রি নৃত‌্য, কুর্মীদের কুরমা‌লি নৃত‌্য, ভূ‌মিজদের ভূ‌মিজ নৃত‌্য, বুনারা‌জিদের উ‌ড়িয়া ভজন, লোহারদের ভুজপু‌রি রামায়ন কীর্তন, গঞ্জুদের গঞ্জু নৃত‌্য, কড়াদের কড়া নৃত‌্য, খা‌সিয়াদের ঐ‌তিহ‌্যবাহী পোশাক ডিয়া কেরছা ও মালা প‌রিধানের মাধ‌্যমে নাচ-গান, তীর-ধনুক প্রতিযো‌গিতা, সীয়াট বাটু (গুল‌তি দি‌য়ে খেলা), কিউ থেনেং (তৈলাক্ত বাঁশে উঠার প্রতি‌যো‌গিতা), ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক নৃত‌্য, বেসু নৃত‌্য, জুম নৃত‌্য, গ‌্যা‌রি পুজা, ক‌্যার পুজা, নক থাপেং মা পূজা, কাদং (রনপা), গারো জনগোষ্ঠীর জুম নৃত‌্য, আমোয়দেব (পুজা), গ্রীক্কা নাচ (মল্লয‌ুদ্ধ), চাওয়ারী সিক্কা (জামাই-‌বৌ নির্বাচন), চা‌ম্বিল নাচ (বানর নৃত‌্য), মা‌ন্দি নাচ, রে রে গান, সেরেন‌জিং (‌প্রেমকা‌হিনীর গান), ম‌ণিপুর‌ী জনগোষ্ঠীর রাসলীলা নৃত‌্য, পুং চলোম নৃত‌্য (‌ঢোল নৃত‌্য), রাধাকৃ‌ষ্ণ নৃত‌্য, এবং সিলেটের ঐ‌তিহ‌্যবাহী ধামাইল নৃত‌্য প্রদ‌র্শন করা হবে।

এছাড়াও খা‌সিয়া‌ জন‌গোষ্ঠীর পান নিয়ে লাইভ প‌রিবেশনা, ত্রিপুরাদের কোমর তাঁত, ম‌ণিপুরীদের লাইভ তাঁত, চা ও রাবার প্রসে‌সিং, হোমস্টে, কুমারদের লাইভ মা‌টির জি‌নিসপত্র প্রস্তুত করা থাকছে উৎসবের অন‌্যতম আকর্ষণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীমঙ্গলহারমোনি ফেস্টিভ্যাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT