চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ডিয়া ভাইদের মামলায় আরেক ভাই বৈভব আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সৎ ভাই বৈভব পান্ডিয়াকে ৪.৩ কোটি রুপি জালিয়াতির অভিযোগে আটক করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলাটি করেন সৎ ভাই হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া।

অভিযোগের মূল বিষয় অর্থকেন্দ্রিক, ২০২১ সালে তিন ভাই মিলে অংশীদারি প্রতিষ্ঠানের মালিক হন। পরে সেখানে আর্থিক অসঙ্গতি শুরু হয়। অভিযোগ অনুসারে, বৈভবের সাথে পান্ডিয়া ভাইয়েরা পলিমার ব্যবসায় নেমেছিলেন। প্রত্যেক ভাইয়ের এন্টারপ্রাইজে একটি নির্দিষ্ট অংশীদারিত্ব ছিল। হার্দিক এবং ক্রুনালের মূলধন ৪০ শতাংশ থাকবে এবং বৈভবের অংশ হবে ২০ শতাংশ। অংশীদাররা তাদের বিনিয়োগের অনুপাতে মুনাফা বণ্টন করে নেবে বলে মত ছিল।

পরে বৈভবের বিরুদ্ধে অভিযোগ ওঠে অংশীদারি প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেয়ার। যার ফলে হার্দিক এবং ক্রুনালের আয় কমে গেছে। বৈভব নিজের লাভের অংশ ৩৩.৩ শতাংশ বাড়িয়েছেন, যেজন্য পান্ডিয়া ভাইদের ক্ষতি হয়েছে।

পরিস্থিতি আরও খারাপ হয় যখন বৈভব ভাইদের সম্মতি ছাড়াই অংশীদারিত্বের অ্যাকাউন্ট থেকে অন্য কোম্পানিতে অর্থ স্থানান্তর করেন। তাতে হার্দিক এবং ক্রুনালের ব্যবসায়িক স্বার্থে আর্থিক চাপ বাড়ে। ক্ষতির পরিমাণ ৪.৩ কোটি তে দাঁড়ায়।

এই অসঙ্গতি পাওয়ার পর হার্দিক এবং ক্রুনাল মুখোমুখি হন বৈভবের। বৈভব হুমকি দেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হলে মানহানি করবেন। জবাবে পান্ডিয়া ভাইরা থানায় একটি এফআইআর দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রুনালবৈভবমুম্বাইলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT