চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিশ্রমই সফলতার চাবিকাঠি

মুহাম্মদ আবদুল করিমমুহাম্মদ আবদুল করিম
৮:০৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
অন্যান্য, ধর্ম ও জীবন
A A

ঐশী কালামের এক পরতে দৃষ্টিসীমা থেমে যায়, মহান প্রতিপালেক অমূল্য বাণী “যে জাতি নিজেরাই নিজেদের ভাগ্যচক্র পরিবর্তন করে না, আল্লাহও তাদের ভাগ্যে পরিবর্তন আনেন না” [সুরা আর-রা‘দ, আয়াত : ১১]। আয়াতের সাবলীলত্ব প্রমাণ করে পরিশ্রমের কতটুকু মর্যাদা।

সফলতা লাভের একমাত্র উপায় পরিশ্রম। ব্যক্তি বা জাতির সফলতার পিছনে একমাত্র নিয়ামক হলো পরিশ্রম। মানুষ কোনো কাজে প্রথমবারেই সাফল নাও হতে পারে, দীর্ঘদিনের পরিশ্রম কিংবা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই উঁকিঝুঁকি দেয় কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর পরিশমের মনোনিবেশে আছে সফলতা।

মহামহিম আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য এক অমূল্য শক্তি ও সম্পদের নাম হলো শ্রম। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহর ঘোষণা, “নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছি” [আল-কুরআন, সূরা বালাদ, আয়াত : ৪]।

রসুলে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা, কাজ ও উত্তম চরিত্রের মাধ্যমে শ্রম ও শ্রমিকদের প্রশংসা করেন। শ্রমকে ভালোবাসতেন স্বয়ং তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও। নিজ হাতে জুতা মুবারক মেরামত করেছেন। কাপড়ে লাগিয়েছেন তালি। মাঠে মেষ পালন করেছেন। পরিচালনা করেছেন ব্যবসাও। খন্দকের যুদ্ধে নিজ হাতে পরিখা খনন করেছেন। বাড়িতে আগত মুসাফির কর্তৃক বিছানায় ত্যাগকৃত মলযুক্ত কাপড় ধৌত করে মানবতা ও শ্রমের মর্যাদা সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। সায়্যিদুনা হযরত মিকদাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “কোনো ব্যক্তি তা থেকে উত্তম আহার করেনি, যা সে নিজ হাতে উপার্জন করে খেয়েছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন” [সহিহ বুখারি, খ.১, পৃ.২৭৮, হাদিস নং-২০২৫]।

আল্লাহ তা‘আলা কাজের জন্য মানুষকে নামাজে পর বেরিয়ে পড়ার নির্দেশ দিয়ে বলেন, “অতপর তোমরা নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়। আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো এবং বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, যাতে সফলকাম হতে পার” [আল-কুরআন, সূরা জুমু‘আ, আয়াত : ১০]। আল্লাহর বাণী, “নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছি” [সুরা আল-বালাদ, আয়াত ৪]।

মহান আল্লাহর এই বাণী প্রতিটি জ্ঞানীকে ভাবিয়ে তোলবে, তিনি আল কুরআনে বলেন, “নিশ্চয়ই পরকালের সাফল্যই মহাসাফল্য। আর এ সাফল্য অর্জনের জন্যেই সৎকর্মশীলদের আল্লাহর পথে প্রাণান্ত পরিশ্রম করা উচিত।” [সুরা আস-সাফফাত, আয়াত : ৬০।] কাজের জন্য মানুষকে নামাজে পর বেরিয়ে পড়ার নির্দেশ দিয়ে বলেন, “অতপর তোমরা নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়। আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো এবং বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, যাতে সফলকাম হতে পার।” [আল-কুরআন, সূরা জুমু‘আ, আয়াত : ১০]।

Reneta

তাই, পরিশ্রমের মাধ্যমেই আমাদেরকে সফলতা ধরা দেবে। পরিশেষে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালোত্তীর্ণ বাণীর অনুরণন অনুরণন দেখি হাদিসে তিনি ঘোষণা করেন, “ঐ সত্ত্বার শপথ! যার হাতে আমার জীবন! তোমাদের কারও পক্ষে একগাছা রশি নিয়ে বের হওয়া এবং কাষ্ঠ সংগ্রহ করে পিঠে বোঝাই করে বয়ে এনে কোনো লোকের কাছে গিয়ে ভিক্ষা চাওয়ার চেয়ে উত্তম। অথচ সে ব্যক্তি তাকে দান করতেও পারে অথবা তাকে বিমুখও করতে পারে” [সহিহ বুখারি শরিফ, খ. ১, পৃ. ১৯৯, হাদিস নং–১৪৪৯]।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজান ২০২৩সফলতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: দুই কর্মকর্তা গ্রেপ্তার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল: তথ্য প্রতিমন্ত্রী

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাভারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ২

জুন ৯, ২০২৬

জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে ‘আওয়ামী লীগের অংশগ্রহণ’ প্রশ্নে যা জানা গেল

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT