চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
১০:০৯ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
জনপদ, মৌলভীবাজার
A A

‘একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ’ এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই।

গতকাল শনিবার ২৫ এপ্রিল কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পত্রিকাটি অচিরেই এলাকার মানুষের মুখপাত্রে পরিণত হবে।

পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর পত্রিকার বার্তা সম্পাদক, সি‌নিয়র সাংবা‌দিক সালাহউদ্দিন শুভ স্বাগত বক্তব্য দেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।’

Reneta

বক্তারা উল্লেখ করেন, কমলগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, কৃষি, চা-বাগান এলাকা এবং জনজীবনের নানা দিক তুলে ধরার ক্ষেত্রে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র উপস্থাপনের মাধ্যমে পত্রিকাটি জনমত গঠনে কার্যকর অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুল আলম ভূঁইয়া এবং মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মো. বকশি ইকবাল, সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক মো. আহমেদুজ্জামান আলম, সাংবাদিক মো. আব্দুল হান্নান চিনু, লেখক ও গবেষক আহমদ সিরাজ, সাংবা‌দিক বিশ্বজিৎ রায়, সাংবা‌দিক এম এ ওয়াহিদ রুলু, ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মো. আনহার আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিবস্তুনিষ্ঠ সাংবাদিকতাশুভ যাত্রাসাপ্তাহিক কমলগঞ্জের হালচাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চূড়ান্ত পর্যায়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

পরবর্তী

সোমবার থেকে সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান

পরবর্তী

সোমবার থেকে সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT