চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে মিললো ঝুলন্ত লাশ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
২:২৩ অপরাহ্ণ ০৬, মে ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
জনসমাগমের মধ্যে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দিন আহমেদ হল সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলের একটি গাছ থেকে জিসান আহমেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ মে) সকাল ৭ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী নজরুল ইসলামের মেজো ছেলে। নজরুল ইসলামের বাড়ি শেরপুর জেলায়। জিসান পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় থাকতেন। সেখানে একটি গরুর খামার দেখাশুনা করতেন।

Banglabid

জিসানের বড় ভাই ওয়ালিউল্লাহ বলেন, রোববার সন্ধ্যায় ঝড়ের আগে জিসান বাড়ি থেকে বের হয়ে যায়। ঝড় থামার পর সে ফিরে আসে। এ সময় মা তাকে জিজ্ঞেস করেন, এতক্ষণ কোথায় ছিল? গরুকে পানি খাওয়ানো হয়নি সেটা নিয়ে জিসানকে বকাঝকাও করে। পরে সে আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ২) জেফরুল হাসান চৌধুরী বলেন, সকালে পথচারীদের কেউ আমাদের একজন নিরাপত্তা কর্মীকে জানায় যে, ক্যাম্পাসে এক যুবকের ঝুলন্ত লাশ দেখা গেছে। পরে নিরাপত্তাকর্মী বিষয়টি আমাদের জানালে আমরা আশুলিয়া থানায় খবর দেই। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত যেন না হয় সেজন্য পরিবারের সদস্যরা অনুরোধ করেছে। মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ঢাকা জেলার ডেপুটি কমিশনারের অনুমতি পেলে পুলিশ লাশ হস্তান্তর করবে; সেই প্রক্রিয়াই এখন চলছে।

Reneta

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম বলেন, সোমবার সকালে কয়েকজন পথচারী একজনের ঝুলন্ত লাশ দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় খবর দেন। পরে নিরাপত্তা শাখা থেকে আশুলিয়া থানায় খবর দিলে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করি।

ময়নাতদন্তের বিষয়ে জানতে চাইলে মো. আসলাম আরও বলেন, ‘জিসানের মরদেহের ময়নাতদন্ত করতে রাজি হয়নি তার পরিবার। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঝুলন্ত লাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান চুড়ি পরছে না, তাদের পরমাণু বোমা আছে: ভারতীয় নেতা

পরবর্তী

পদ্মশ্রী পাওয়ায় সংবর্ধনা, আপ্লুত বন্যা

পরবর্তী
বন্যা পদ্মশ্রী পুরস্কার পেয়ে সংবর্ধনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মশ্রী পাওয়ায় সংবর্ধনা, আপ্লুত বন্যা

বিমান বাহিনীর হেলিকপ্টারে ৯ দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনের সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীর হেলিকপ্টারে ৯ দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনের সরঞ্জাম

সর্বশেষ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT