চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-ছেলের মরদেহ উদ্ধার, গুরুতর অবস্থায় মেয়ে হাসপাতালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ শিরোনাম, বাবা-ছেলের মরদেহ উদ্ধার, গুরুতর অবস্থায় মেয়ে হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। এ সময় ঘরে সপ্তম শ্রেণিপড়ুয়া মশিউরের একমাত্র মেয়েকেও গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

মশিউরকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ। আর সাহদাবের মরদেহ খাটের ওপর ছিল। সাহদাব রাজধানীর একটি কলেজে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

ঢাকা মহানগর পুলিশের শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী জানান, গতকাল রোববার সন্ধ্যায় তালতলার মোল্লাপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বাবা–ছেলের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নিয়েছে পুলিশ। আর মশিউরের মেয়েটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Banglabid

পুলিশ বলছে, মশিউর রহমান প্রকৌশলী ছিলেন। তিনি একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি করতেন। বছর তিনেক ধরে তার চাকরি নেই। পরে ব্যবসা করতে গিয়েও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ নিয়ে পরিবারে অশান্তি ছিল।

ইফতারের আগে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ওই সময় মশিউরের স্ত্রী ছাত্র পড়াতে বাইরে গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাবা মশিউর রহমান প্রথমে ছেলে সাহদাব ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে তিনি রশিতে ঝুলেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত ফেরদৌস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে ছেলে–মেয়েকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়ে নিজে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলেছেন মশিউর রহমান। কেন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালতলাবাবা–ছেলের ঝুলন্ত মরদেহমেয়ে উদ্ধারশেরে বাংলা নগর থানাশ্বাসরোধ করে হত্যার চেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্মাতা সোহানুর রহমান সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

পরবর্তী

দক্ষিণ গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল

পরবর্তী
দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল

ভূপৃষ্ঠের ৭০০ কিলোমিটার নিচে বিশাল সমুদ্রের সন্ধান!. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূপৃষ্ঠের ৭০০ কিলোমিটার নিচে বিশাল সমুদ্রের সন্ধান!

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT