ফুটবল

লেস্টার থেকে ধারে শেফিল্ডে গেলেন হামজা

লেস্টার থেকে ধারে শেফিল্ডে গেছেন হামজা, ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় হামজা লেস্টার থেকে ধারে শেফিল্ডে যোগ দিয়েছেন, তিনি জার্সি পরিহিত অবস্থায় মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা মিডফিল্ডার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে গেছেন। এ মৌসুমের জন্য মিডফিল্ডে শক্তি বাড়াতে তাকে ধারে নিয়েছে দলটি। মৌসুম শেষে চাইলে তার সাথে স্থায়ী চুক্তিও করতে পারবে শেফিল্ড।

শেফিল্ডের ম্যানেজার ক্রিস উইল্ডারের সাথে আগেও কাজ করেছেন হাজমা। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডের হয়ে ধারে খেলতে গিয়েছিলেন ২৭ বর্ষী তারকা। তখন ওয়াটফোর্ডের ম্যানেজার ছিলেন উইল্ডার। শনিবার কাউন্টি ডার্বিতে তার অভিষেক হতে পারে।

হামজা নতুন ক্লাবে গিয়ে বলেছেন, ‘বেশ কয়েক সপ্তাহ হল এভাবে যাচ্ছে এবং এখানে এসে আমি খুশি। দেখেছি দলের কী অবস্থা এবং তাদের সাহায্য করতে চাই। উইল্ডারের সাথে আমার কয়েকমাস কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেটা অল্প সময়ের হলেও উপভোগ করেছিলাম। সুতরাং যখন সে ডেকেছিল, একটাই উত্তর ছিল আমার কাছে।’

বিষয়:লেস্টার শেফিল্ড হামজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…