ফুটবল

সিলেটে নেমে হামজা বললেন ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু’

হামজা সিলেটে পৌঁছেছেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে হামজা সাংবাদিকদের সাথে কথা বলছেন, আশেপাশে অনেকে ছবি তুলছেন ও ভিডিও করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবার জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশে এসেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যমে। আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইনশাআল্লাহ আমরা জিতব।

দেশে পা রেখে ২৭ বর্ষী মিডফিল্ডার হামজা বলেছেন, ‘অসাধারণ অনুভূতি হচ্ছে আমার। আমার হৃদকম্পন শুরু হয়েছে। অসাধারণ, অসাধারণ। অনেকদিন পর আসা। এখানে আসার পর অনেক খুশি লাগছে।’

২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। ম্যাচটি ঘিরে তিনি সিলেটি ভাষায় বলেছেন, ‘ইনশাআল্লাহ ভারতের বিপক্ষে আমরা উইন খরমু। কোচ হাভিয়ের ক্যাবরেরার সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। ইনশাআল্লাহ, আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। শিলংয়ে হবে ভারত-বাংলাদেশের ম্যাচ।

বিষয়:ক্যাবরেরা বাংলাদেশ ভারত শেফিল্ড হামজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…