চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজা-জামালদের বিপক্ষে লড়তে যাদের নিয়ে আসছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। লাল-সবুজদের মাঠে হতে চলা সেই ম্যাচ খেলতে শনিবার ২৩ সদস্যের দল দিয়েছেন কোচ খালিদ জামিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় দল।

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত লড়াই। এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ সি’র এই ম্যাচের জন্য গত ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে ক্যাম্প করছে টিম ইন্ডিয়া।

হামজা চৌধুরী-জামাল ভুঁইয়াদের বিপক্ষে লড়াইয়ের আগে দলে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামসকে। তবে রায়ানের খেলা এখনও নিশ্চিত নয়। তার অন্তর্ভুক্তি নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া থেকে এনওসি এবং ফিফা ও এএফসি থেকে অনুমোদনের ওপর। আন্তর্জাতিক ফুটবলে বিভিন্ন দেশের ফেডারেশনের আওতাধীন খেলোয়াড়দের ক্ষেত্রে এই অনুমোদন প্রক্রিয়া বাধ্যতামূলক।

বাছাই পেরিয়ে অবশ্য মূল পর্বে খেলার সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশ ও ভারতের। চার ম্যাচ খেলে দুদলই পেয়েছে কেবল ২টি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে ভারত।

বাংলাদেশের বিপক্ষে ভারত দল
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, জয় গুপ্তা, প্রামবীর, রাহুল ভেকে ও সন্দেশ ঝিংগান।
মিডফিল্ডার: ব্রিসন ফের্নান্দেজ, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: এডমন্ড লালরিন্দিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএসসি এশিয়ান কাপ বাছাইখালিদ জামিলজাতীয় স্টেডিয়ামেজামালবাংলাদেশভারতরায়ান উইলিয়ামসলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT