এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে গেছে বাংলাদেশ। ম্যাচটি দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হতে চলেছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা দেওয়ান চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকাকে নিয়ে ভাবছে ভারতও। দলটির কোচ মানালো মার্কুয়েজ কথা বলেছেন হামজাকে নিয়ে। তার মতে, ‘হামজা অসাধারণ একজন খেলোয়াড়।’
শিলংয়ে ২৫ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। লড়াই সামনে রেখে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে দলটি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কথা বলেন ভারত কোচ।
বলেছেন, ‘হামজা অসাধারণ একজন খেলোয়াড়। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে চলেছে।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি কঠিন হতে চলেছে ভারতের জন্য, মার্কুয়েজ মানছেন এমন। বলেছেন, আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’







