চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে ইউপি সদস্যকে হাতুড়ি পেটা

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১০:২০ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে দুইবারের ইউপি সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে  বিএনপির কর্মী-সমর্থকরা। হামলাকারীরা ইউপি সদস্যকে দেশত্যাগের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ইউপি সদস্য।

গুরুতর আহত ইউপি সদস্যকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে। আহত মাসুদ ইসলাম মিলন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলবার ১ অক্টোবর সকালে মোবাইলফোনে আহত ইউপি সদস্য মিলন বলেন, সোমবার বিকেলে নিজ ঘরের সামনে বসা ছিলাম। হঠাৎ করে বিএনপি কর্মী আল-মামুন স্বপন, জুয়েল ও মনির হোসেনের নেতৃত্বে তাদের ১৫-২০ জন সহযোগীরা এসে অর্তকিতভাবে আমার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আমাকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে।

ইউপি সদস্য মিলন আরও বলেন, হামলাকারীরা আমাকে দেশত্যাগের হুমকি দিয়েছে। তাদের হুমকির মুখে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকারণে গুরুতর আহত হয়েও গোপনে চিকিৎসা নিতে হচ্ছে। থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছি না।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সমর্থকগৌরনদী নলচিড়া ইউনিয়নহাতুড়ি পেটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে ধরা পড়লেন ‍মুমিনুল

পরবর্তী

তেহরান সফরে রুশ প্রধানমন্ত্রী

পরবর্তী

তেহরান সফরে রুশ প্রধানমন্ত্রী

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT