হ্যামিলটন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য

Poster of ‘Not a Fiction’, a short film presented by Think Tankers Production, featuring guns on a red background. Channel i News – চ্যানেল আই নিউজ
আসন্ন ১৮তম হ্যামিলটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘নট আ ফিকশন’। ছবিটি ওয়ান টেক শটে নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিজু জানান, উৎসবের মূল প্রতিযোগিতায় ৭টি দেশের সিনেমার সাথে ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টস’ বিভাগে লড়ার পাশাপাশি কানাডিয়ান ফিল্ম মার্কেটেও অংশ নেবে প্রায় সোয়া চার মিনিটের এই সিনেমাটি!
উৎসটি কানাডার অন্টারিওতে আগামী ২১ থেকে ২৯ অক্টোবর চলবে। উৎসবে তিনি ছাড়াও অংশ নেয়ার কথা রয়েছে সহ-প্রযোজক সাদিয়া খালিদ রীতির।
১০০ ডলারেরও কম খরচে সিনেমাটি নির্মিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরিচালক জানান, ২০২০ সালের ১৭ জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সহায়তায় শুটিং করেছেন তিনি।
‘নট আ ফিকশন’-এ অভিনয় করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, রুদ্রনীল আহমেদ, ঐশিক সামি আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। এছাড়া ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্মরণ ও সৈয়দ তামুর হাসান।






