শুধু ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ড নয়, বিশ্বজুড়ে আধিপত্য কায়েম করতে চায় হামাস। গাজায় যুদ্ধের আবহে বৃহস্পতিবার এমনই দাবি করেছেন, ফিলিস্তিনের হামাস গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা এবং অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদ আল-জাহার।
বৃহস্পতিবার ১২ অক্টোবর আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর একটি ভিডিও বার্তায় ইসরায়েল ভূখণ্ডে হামলার বিষয়ে হামাস নেতা এবং ফিলিস্তিন সরকারের সাবেক মন্ত্রী মাহমুদ আল-জহর এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপাতত ইসরায়েল আমাদের নিশানা। কিন্তু ইসরায়েল আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা চাই এই গ্রহকে আমাদের অধীনে আনতে। আমরাই এক দিন গোটা বিশ্বকে শাসন করব।’
১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর ফিলিস্তিনের নেতা শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছিল ‘হারকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া’ ওরফে হামাস। হামাস গঠনে ইয়াসিনের প্রধান সহযোগী ছিলেন আবদেল আজিজ আল-রানতিসি এবং মাহমুদ আল-জাহার। ২০০৪ সালে ইসরায়েলের রকেট হামলায় ইয়াসিন এবং রানতিসি নিহত হন। প্রতিষ্ঠাতা তিন নেতার মধ্যে একমাত্র জাহারই এখন জীবিত রয়েছেন।







