চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় নিহত আল-জাজিরার সাংবাদিকের ‘শেষ বার্তা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিহত আল-জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ

নিহত আল-জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ

ইসরায়েলের হামলায় গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে নিহত পাঁচ আল-জাজিরার সাংবাদিকের মধ্যে একজন আনাস আল শরীফ। গাজার সত্য তুলে ধরতে গিয়ে যেকোন সময় নিজের মৃত্যুর কথা ভালোভাবে অনুধাবন করেছেন তিনি। যার ফলে, মৃত্যুর আগে এক ‘চূড়ান্ত বার্তা’ রেখে গেছেন আনাস।

সোমবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমে উঠে আসে সেই বার্তার তথ্য। ধারণা করা হচ্ছে, আনাসের মৃত্যুর পর তার কোনো বন্ধু এটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

পোস্টে উল্লেখ করা হয়েছে, এটি আনাসের শেষ ইচ্ছা এবং বার্তা। তার এই লিখিত কথাগুলো মানুষের কাছে পৌঁছালে বুঝতে হবে ‘ইসরায়েল তাকে হত্যা করতে সফল হয়েছে’।

বার্তায় আনাস বলেন, এটি আমার শেষ ইচ্ছা এবং আমার শেষ বার্তা। যদি আমার এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছায়, তাহলে জেনে রাখো যে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর বন্ধ করতে সফল হয়েছে। তোমাদের উপর শান্তি, রহমত এবং আল্লাহর আশীর্বাদ বর্ষিত হোক।

তিনি বলেন, যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছি। বারবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছি। তবুও আমি কখনো দ্বিধা করিনি সত্য যেমন আছে, ঠিক তেমনই, বিন্দুমাত্র বিকৃতি বা ভ্রান্তি ছাড়াই তুলে ধরতে। আমার একমাত্র আশা ছিল, আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি, যারা নীরব থেকেছেন, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছেন, আর যারা আমাদের শ্বাস পর্যন্ত রুদ্ধ করেছেন।

শরীফ লিখেছেন, আমাদের শিশু ও নারীদের ক্ষতবিক্ষত দেহও তাদের হৃদয়কে নড়াতে পারেনি, কিংবা দেড় বছরের বেশি সময় ধরে আমাদের জনগণের ওপর চলা হত্যাযজ্ঞ থামাতে পারেনি।

Reneta

২৮ বছর বয়সী আল জাজিরার এই সাংবাদিক আশা করেছিলেন যে তিনি অধিকৃত আশকেলনে (আল-মাজদাল) তার পরিবারের কাছে ফিরে যাবেন। তবে তিনি এও বলেছিলেন যে ‘আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ এবং তার বিচারই চূড়ান্ত’।

তিনি বলেন, শিকল যেন তোমাদের নীরব না করে, সীমান্ত যেন আটকে না রাখে। ভূমি ও মানুষের মুক্তির পথে সেতু হয়ে ওঠো, যতক্ষণ না আমাদের চুরি হওয়া মাতৃভূমিতে মর্যাদা ও স্বাধীনতার সূর্য উদিত হয়।

এসময় তার পরিবারের যত্ন নেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়ে আনাস বলেন, স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে হয়তো তার চলে যেতে হতে পারে। ছেলে-মেয়ের বড় হওয়াটা হয়তো তিনি দেখে নাও যেতে পারেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

বার্তার শেষে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, যদি আমি মারা যাই, আমি আমার নীতিতে অটল থেকে মৃত্যুবরণ করব। আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছি যে, আমি তার আদেশে সন্তুষ্ট, তার সাথে সাক্ষাতে বিশ্বস্ত এবং নিশ্চিত যে আল্লাহর কাছে যা আছে তা আরও ভালো এবং চিরস্থায়ী। তোমরা গাজাকে ভুলে যেও না।

হামলায় নিহত অন্য সংবাদকর্মীদের মধ্যে রয়েছেন আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিনগাজাগাজায় সাংবাদিক নিহতশেষ বার্তাসাংবাদিকের শেষ বার্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT