আন্তর্জাতিক

ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

ট্রাম্পের বক্তৃতার সময় ইসরাইলের পতাকা পেছনে দেখা যাচ্ছে, যা আন্তর্জাতিক সংবাদে গুরুত্ব পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার শর্ত মেনে ইসরাইলের জীবিত ২০ জিম্মিকে দুই ধাপে মুক্তি দিয়েছে হামাস। গাজা যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানে মিশরে যোগ দেওয়ার আগে ইসরাইলে যান ট্রাম্প। স্থানীয় সময় বেলা ২টায় ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ভাষণে তিনি বলেন এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছেছে ইসরাইল ও গাজা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের কারাগারে বন্দী থাকা কিছু ফিলিস্তিনিকে নিয়ে একটি বাস ইতোমধ্যে গাজায় পৌঁছেছে।

বিষয়:গাজা ডোনাল্ড ট্রাম্প হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…