চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধা টন ওজনের উল্কাপিণ্ড আঘাত হেনেছে টেক্সাসে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রায় ২০০০ পাউন্ড বা আধা টন ওজনের বিশাল ও শক্তিশালী উল্কাপিণ্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করে সেখানে আছড়ে পড়েছে। উল্কাপিণ্ড আঘাত হানার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন রিপোর্ট পাওয়া যায়নি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বিকেল ৫টা ২৩ মিনিটে টেক্সাসের কাছে ম্যাকঅ্যালেনে উল্কাপিণ্ডটি দেখা গেছে। অবতরণ করার আগে এর গতি ছিল প্রতি ঘন্টায় প্রায় ২৭,০০০ মাইল।

নাসা’র বিবৃতিতে জানা যায়, “উল্কাগুলোর পৃথিবীতে উচ্চ গতিতে আঘাত করার প্রবনতা থাকে, তবে তারা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় ধীর গতির হয়ে যায় এবং মাটিতে আঘাত করার আগে ছোট ছোট টুকরো হয়ে যায়। উল্কাগুলি দ্রুত ঠাণ্ডা হয়ে যায় ফলে তা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ নয়।”

যদি কেউ ওই আছড়ে পড়া উল্কাপিন্ডগুলি খুঁজে পায় তবে তাকে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে সেগুলি নিয়ে আরও গবেষণা করা যায়।

গত ১৫ ফেব্রুয়ারি ম্যাকঅ্যালেনের কাছে বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা জানায়, তারা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনার কারণে কল পায়।

এই এলাকায় তোলা ফটো এবং হোম সিকিউরিটি ভিডিওগুলিতে দেখা যায় যে, উল্কাটি দৃশ্যত অবতরণ করার সময় পৃথিবী কাঁপছে এবং একটি বিকট শব্দ হচ্ছে৷

Reneta

স্থানীয় কাউন্টি শেরিফ এডি গুয়েরা বলেন, ফেডারেল এজেন্সিগুলি তাকে জানিয়েছে, হিউস্টন এয়ার ট্রাফিক কন্ট্রোল শহরের পশ্চিমে একটি উল্কাপিণ্ড সম্পর্কে বিমান থেকে তারা দুটি প্রতিবেদন পেয়েছে।

উল্কা হল এমন একটি মহাকাশ বস্তু যাকে স্পেস রক হিসাবে ধরা হয়। তবে যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তাদের উল্কা বলা হয় এছাড়াও এদের শুটিং স্টার বা ফায়ারবল বলা হয়ে থাকে।

নাসা অনুমানিক ধারণা অনুযায়ী আঘাত হানা উল্কাটির ব্যাস প্রায় দুই ফুট ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উল্কাউল্কাপিণ্ডটেক্সাসনাসাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT