ফুটবল

ফিলিস্তিনের পক্ষ নেয়ায় ইসরায়েলে দুয়ো শুনলেন হাকিমি

ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে সমর্থকদের মধ্যে বিতণ্ডা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে এক ফুটবল খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, সম্ভবত হাকিমি, তার কানে earphone পরছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি ইসরায়েলি ক্লাব ম্যাক্কাবি হাইফার মাঠে নামার সময় দলটির সমর্থকদের দুয়োর শিকার হয়েছেন। অতীতে ফিলিস্তিনের অধিকার নিয়ে সোচ্চার থাকার জন্য মরক্কোর তারকাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হল।

বুধবার রাতে ম্যাক্কাবি হাইফার ভেন্যু স্যামি ওফার স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৮৩ মিনিটে ফরাসি ফুটবলার নর্দি মুকিয়েলের পরিবর্তে মাঠে নামেন হাকিমি। এ সময় স্বাগতিক দর্শকরা তাকে দুয়ো দিতে থাকে। এক পর্যায়ে মরক্কো জাতীয় দলের তারকা দুয়োর তীব্র গর্জনে কানে হাত দিতে বাধ্য হন।

গতবছর যখন ইসরায়েল সরকার শেখ জাররাহর আশেপাশের বাসিন্দাদের উচ্ছেদ করেছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাকিমি ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছিলেন। ২৩ বর্ষী ফুটবলার একটি ভিডিও পোস্ট করে শিরোনামে হ্যাশ ট্যাগ দিয়ে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে লিখেছিলেন, ফ্রি প্যালেস্টাইন।

ইসরায়েলি সমর্থকদের কাছ থেকে হাকিমির বাজে আচরণ পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এবছর তেল আবিবে ট্রফি ডেস চ্যাম্পিয়ন্সে নান্তেসের বিপক্ষে খেলেছিল পিএসজি। ওই ম্যাচেও হাকিমি যতবার পায়ে বল স্পর্শ করেছিলেন, ততবারই দর্শকরা তাকে লক্ষ্য করে দুয়ো দেয়, পাশাপাশি বিদ্রূপ মন্তব্যও ছুঁড়তে থাকে।

বিষয়:ইসরায়েল চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি হাকিমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…