আন্তর্জাতিক

১৪ জুন শুরু পবিত্র হজ

মুসল্লিরা পবিত্র হজের জন্য মক্কায় জমায়েত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কায় পবিত্র হজের জন্য মুসল্লিরা সমবেত হয়েছে, কাবা শরিফের সামনে মুসল্লিদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরব জানিয়েছে, বৃহস্পতিবার ৬ জুন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৪ জুন পবিত্র হজ পালন করা হবে।  

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এর ফলে আগামী ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সেই হিসেবে আগমী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে প্রায় ১২ লাখ মুসল্লি ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

বিষয়:সৌদি আরব হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…