বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা সদ্যপ্রয়াত প্রবীণ রাজনীতিবিদ কমরেড হায়দার আকবর খান রনোর মরদেহ দাফন করা হবে আগামী ১৩ মে সোমবার।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য হায়দার আকবর রনোর মরদেহ সিপিবি অফিসে রাখা হবে বলে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।
সেখান থেকে শোভাত্রা করে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে হায়দার আকবর রনোর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বনানীতে বাবা এবং মা এর কবরের পাশে তাকে দাফন করা হবে।
আগামী ২ দিন কমরেড হায়দার আকবর খান রনোর মরদেহ মর্গে রাখা হবে। ইতিমধ্যে তার ঘনিষ্ঠ কিছু আত্মীয়-স্বজন বিদেশ থেকে আসবেন।







