চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজাফির কবর খুঁড়ে ছবি রেখে কাঁদছে জনতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রাজধানী তেহরানের রাস্তায় চলছে তুমুল বিক্ষোভ।

হিজাব-বিরোধী মিছিলে যোগ দিয়েছিলেন ২০ বছরের হাদিস নাজাফি। ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রথমে তাঁকে ব্যাপক মারধর করা হয়। এরপর তাঁর মুখ, বুক ও ঘাড়ে ছয়বার গুলি চালানো হয়।

নাজাফি হিজাব-বিরোধী প্রতিবাদে মাঝখানে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, সম্প্রতি তার অন্ত্যেষ্টিক্রিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় লোকেরা একটি করব খুঁড়ে তার ছবি রেখে কাঁদছে।

Banglabid

এর আগে পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর তা আরও তীব্র হয়েছে। তার মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে দেশটির বহু সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা।

বিক্ষোভ যত তীব্র হচ্ছে ইরান সরকার দমনপীড়নের মাত্রাও ততই বাড়াচ্ছে। সেদেশের মানবাধিকার কমিশন জানিয়েছে, হিজাব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এখনও অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১২০০ জন।

যদিও সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা ৪১ ও গ্রেপ্তার হয়েছেন ৭৩৯ জন। এর আগে ইরানের মানবাধিকার (আইএইচআর) পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছিলেন, “ইরানের জনগণ তাদের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদা অর্জনের জন্য রাস্তায় নেমে এসেছে। আর সরকার তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব বুলেট দিয়ে দিচ্ছে।”

Reneta

কুর্দিস্তানের উত্তর প্রদেশে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। এখন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে।

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরই নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়। ইরানের ধর্মীয় শাসকদের কাছে নারীদের জন্য এটি ‘অতিক্রম-অযোগ্য সীমারেখা’। বাধ্যতামূলক এই পোশাকবিধি মুসলিম নারীসহ ইরানের সব জাতিগোষ্ঠী ও ধর্মের নারীদের জন্য প্রযোজ্য।

এই পোশাকবিধি অনুযায়ী নারীদের জনসমক্ষে চুল সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হয় এবং লম্বা, ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।

হিজাব আইন আরও কঠোরভাবে প্রয়োগের জন্য চলতি বছরের ৫ জুলাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি আদেশ জারি করেন। এর মাধ্যমে ‘সঠিক নিয়মে’ পোশাকবিধি অনুসরণ না করা নারীদের সরকারি সব অফিস, ব্যাংক এবং গণপরিবহনে নিষিদ্ধ করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে #no2hijab হ্যাশট্যাগ দিয়ে শুরু হয় প্রতিবাদ। দেশটির নারী অধিকার কর্মীরা গত ১২ জুলাই সরকার ঘোষিত জাতীয় হিজাব ও সতীত্ব দিবসে প্রকাশ্যে তাদের বোরখা ও হিজাব সরানোর ভিডিও পোস্ট করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানহিজাব বিরোধী বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

আগস্ট ১৪, ২০২৬

ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্প

আগস্ট ১৪, ২০২৬

কেন সঙ্গে রাখেন নিজের কাফনের কাপড়?

আগস্ট ১৪, ২০২৬

আড়ালে ঘোড়ার নীরব কান্না

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT