চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও হাবিবের গানের মডেল স্ত্রী শিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
হাবিবের গানের মডেল স্ত্রী শিফা, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতোমধ্যে গান ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন হাবিব ওয়াহিদ। 

শ্রাবণের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা।

শিফা জানান, এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন তারা।

আফসানা চৌধুরী শিফা বলেন, অনেকদিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল।

এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘রোমান্টিক লাগে’ গানে। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।

হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা চৌধুরী শিফামিউজিক ভিডিওলিড বিনোদনহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪শ’১৬ বছর পেরিয়ে রাজধানী ঢাকা, ঐতিহ্যের একাল সেকাল

আগস্ট ১, ২০২৬

‘ফকল্যান্ড ব্যানার’ নিয়ে ফের মেসিদের সমালোচনায় আর্জেন্টিনা প্রেসিডেন্ট

আগস্ট ১, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT