চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত ডর্টমুন্ড তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের তারকা ফুটবলার সেবাস্তিয়ান হলার। আইভরি কোস্টের স্ট্রাইকারের অসুস্থতার বিষয়টি জানিয়েছে জার্মান ক্লাবটি।

গ্রীষ্মকালীন দলবদলে জুলাইয়ের প্রথম সপ্তাহে আয়াক্স ছেড়ে ডর্টমুন্ডে আসেন ২৮ বর্ষী হলার। সুইজারল্যান্ডে সোমবার অনুশীলনের পর অস্বস্তি বোধ করতে শুরু করেন। পরে বেশকিছু পরীক্ষায় তার অণ্ডকোষে টিউমার ধরা পড়ে।

ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্তিয়ান খেল দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘হলার এবং আমাদের সবার জন্য মর্মান্তিক খবরটি ধাক্কার মতো এসেছে। বরুশিয়া ডর্টমুন্ড পরিবারের কামনা, হলার যতটা দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরে আসুক এবং আবারও আমরা তাকে জড়িয়ে ধরতে চাই। হলারের সম্ভাব্য সেরা চিকিৎসা নিশ্চিতে নিজেদের ক্ষমতার সবকিছু করব।’

আগামী কয়েকদিন ডাক্তারি পরীক্ষার মাঝ দিয়ে যেতে হবে হলারকে। পরীক্ষা শেষে জানা যাবে, তার শরীরে ক্যান্সার কোন পর্যায়ে রয়েছে। এমুহূর্তে জার্মান ক্লাবটি হলারের বিষয়ে আন্তরিক হতে সবাইকে অনুরোধ করেছে।

গত মৌসুমে আয়াক্সের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করেছিলেন হলার। চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে জাল খুঁজে পেয়েছিলেন ১১ বার। ২০১৯ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ছেড়ে আয়াক্সে এসেছিলেন। সেখানে এক মৌসুম কাটিয়ে চলতি মাসে আর্লিং হালান্ডের জায়গা পূরণে ডর্টমুন্ডে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সক্যান্সারডর্টমুন্ডলিড স্পোর্টসসেবাস্তিয়ানহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬

বাজেট ২০২৬-২৭: সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনে কর-সুবিধার পরিকল্পনা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT