চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতে ‘সমস্যায়’ পড়বেন হালান্ড: গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন আর্লিং হালান্ড। পাঁচ দিনের ব্যবধানে করেছেন দুবার হ্যাটট্রিক। জালের দেখা পেয়েছেন ৮ বার। অবিশ্বাস্য পারফরম্যান্সে সিটিজেনদের প্রত্যাশা বাড়ছে হালান্ডের প্রতি। এতে ভবিষ্যতে ‘সমস্যায়’ পড়তে পারেন তরুণ তারকা, বলেছেন ম্যানসিটি কোচ গেপ গার্দিওলা।

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে শনিবার বার্নলিকে ৬-০ গোলে উড়িয়ে জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। হালান্ডের হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ এবং অন্যটি করেছেন পালমার।

আগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছিল ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের সেই ম্যাচেও হালান্ড একাই করেছিলেন পাঁচ গোল।

প্রতি ম্যাচে একাধিক গোল পেলে প্রত্যাশা বাড়বে হালান্ডের ওপর। অধিক প্রত্যাশার কারণে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন বলেও মনে করেন সিটির বস পেপ গার্দিওলা।

বলেছেন, ‘হালান্ড ভবিষ্যতে সমস্যায় পড়বে। প্রতি ম্যাচেই তার কাছ থেকে লোকেরা তিন-চারটি গোল আশা করবে, কিন্তু এমনটা আসলে অসম্ভব। লোকেরা তখন এসব নিয়ে কথা বলবে।’

‘আমি তাকে চিনি। সে তার জীবনে ইতিবাচক। নিজেকে নিয়ে আশাবাদী, কোনো কিছু নিয়ে অভিযোগ করে না। সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। হালান্ড যত বেশি ভালো খেলবে, স্কোর করতে থাকবে। সে তত বেশি প্রতিপক্ষের জন্য অবিশ্বাস্য হুমকিতে পরিণত হবে।’

Reneta

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ৪২টি গোল করেছেন ২২ বর্ষী হালান্ড। রয়েছে ছয়টি হ্যাটট্রিকও। প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সবমিলিয়ে সর্বোচ্চ ৪৪টি গোল করেছেন রুড ফন নিস্টলরয় ও মোহাম্মদ সালাহ। এবার সালাহ ও নিস্টলরয়কে ছাড়িয়ে হলান্ডের শীর্ষে উঠা শুধু সময়ের ব্যাপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT