পরিবেশ

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

বাতাসে দুলছে পাম গাছ, ঝড়ের পূর্বাভাসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাতাসে দুলছে পাম গাছ, ঝড়ের আগাম সতর্কতা ও আবহাওয়ার পরিবর্তনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সেই সব এলাকার নদীবন্দরগুলোতে ১ নাম্বার সতর্ক সংকেত দেখানো হয়েছে।

শুক্রবার ১০ মে ভোররাত ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নাম্বার সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রায় একই অবস্থা আগামীকালও বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়:আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর ঝড় পূর্বাভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…