রাশিয়ায় শপিংমলে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০

রাশিয়ায় একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, উদ্ধারকারীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিংমলে ঢুকে এলোপাতাড়ি গুলিসহ বোমা হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল (২৩ মার্চ) শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রোসাস সিটির শপিংমলের কনসার্ট হল, রেস্টুরেন্ট, একুরিয়াম এবং বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় একযোগে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল অস্ত্রধারী।
গোলাগুলির এবং বোমা হামলার কারণে মলটিতে আগুন ধরে যায়। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা না গেলেও রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক বলছে, রাশিয়ায় সন্ত্রাসী হামলার যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির একমাসের মধ্যে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটেছে।






