অপরাধ

মোহাম্মদপুরে মধ্যরাতে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে রাতের গোলাগুলির দৃশ্য, নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে মধ্যরাতে গোলাগুলির ঘটনাস্থলে লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

আজ (২০ ফেব্রুয়ারি) বৃহৃহস্পতিবার রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, রাতে বসিলায় যৌথবাহিনীর টহলের সময় তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুই জন মারা যান।

নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়:গোলাগুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…