চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে পড়া জয় থেকে দল শিখুক: গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে কাঁপিয়েই দিয়েছিল আরবি লেইপজিগ। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার দল। দুই গোল শোধের সঙ্গে জয়সূচক তৃতীয় গোলটিও তারা আদায় করে নেয়। এমন ঘুরে দাঁড়ানোর জয় থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন গার্দিওলা।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে জার্মান ক্লাব লেইপজিগের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে দলটি ৩-১ ব্যবধানে জিতেছিল।

ম্যাচ শুরুর ৩৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানসিটি। সফরকারী লেইপজিগের হয়ে গোল দুটি করেন লইস ওপেন্ডা। বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে সিটির হয়ে প্রথম গোলটি করেন আর্লিং হালান্ড। ১৬ মিনিট পর ফিল ফোডেনের গোলে ম্যাচে সমতা টানে। ৮৭ মিনিটে গোলপোস্টের সামনে থেকে লক্ষ্যভেদ করেন জুলিয়ান আলভারেজ।

জয়ের পর দারুণ উচ্ছ্বসিত গার্দিওলা। তবে শিষ্যদের সতর্কও করেছেন যেন এমন ভুল আর না হয়। এমনকি এই ভুল থেকে শিক্ষাও নিতে বলেছেন এই স্প্যানিশ কোচ।

৫২ বর্ষী গার্দিওলা বলেন, ‘আপনি যদি যোগ্যতার কথা বলেন, তবে এটা দুর্দান্ত একটি রাত। দলের এখন ১৫পয়েন্ট। ঘুরে দাঁড়ানো এমন জয় ভবিষ্যতে কাজে আসবে। এখান থেকে দল কিছু শিখুক।’

‘আপনি যদি খেলার কথা বলেন, আজ আমরা আরও ভালো করতে পারতাম। বাজেভাবে বল আমাদের জালে গেছে। ফুটবল ম্যাচে দ্বৈরথ থাকবে এটাই স্বাভাবিক। সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসতে হবে। চেলসির বিপক্ষেও অনেকটা একই রকম ঘটনা ছিল। আমরা দৃঢ় ছিলাম। যা এখানে হয়নি।’

Reneta

পাঁচ ম্যাচ শেষে ‘জি’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। ৯ পয়েন্ট নিয়ে দুয়ে লেইপজিগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসলেইপজিগহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT