চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের সাফল্য পদ্ধতি জানলে নকল করতেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১৭, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে যোজন এগিয়ে রিয়াল। ১৪ বার ইউরোপসেরার মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া লস ব্লাঙ্কোসদের বিপরীতে একবারও শিরোপা জিততে পারেনি ম্যানসিটি। সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচের আগে ম্যানসিটি বস পেপ গার্দিওলা বলেছেন, রিয়ালের সাফল্য পদ্ধতি জানলে নকল করতেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার রাতে ম্যানসিটির মাঠে মুখোমুখি হবে রিয়াল। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু দুদলের মহারণ। প্রথম লেগে ম্যানসিটির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে রিয়ালকে আতিথ্য দেবে সিটিজেন বাহিনী।

ম্যাচের আগে সিটিজেন বস গার্দিওলার দিকে প্রশ্ন ছিল প্রতিযোগিতায় রিয়ালের কেন এতো সাফল্য? বলেছেন, ‘আমি জানি না, যদি জানতাম তাদের পদ্ধতিটি নকল করার চেষ্টা করতাম। তবে বলব, তাদের সবসময় উচ্চমানের খেলোয়াড় ছিল। যখন বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম, তখন আমাদের উচ্চমানের অনেক খেলোয়াড় ছিল।’

গত মৌসুমে রিয়ালের কাছে হেরে সেমি থেকে বিদায় নেয়া ম্যানসিটি বস গার্দিওলার আক্ষেপ ঘোচানোর সুযোগ এবার, রিয়াল বস কার্লো আনচেলত্তির সুযোগ টানা দ্বিতীয় আসরে শিরোপার আরও কাছাকাছি যাওয়ার। ফাইনালের টিকিট নিশ্চিত করার।

৫২ বর্ষী কোচ বলেছেন, ‘এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানব না, আমরা এতটা বোকা নই। ম্যানচেস্টার সিটিতে আসার পর থেকে হয়তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলোয়াড়দের বলেছি, জয়ে পেয়ে উপভোগ করার কথা। আমরা কতটা ভাগ্যবান যে, এখনও আমাদের হাতে এবং আমাদের উপরই অনেককিছু নির্ভর করছে। এখানে ব্যতিক্রমী কিছু করার নেই, যা করার নিজেদেরই করতে হবে, সবকিছু নিংড়ে দিতে হবে। দল নিয়ে এবার একটি অবিশ্বাস্য অনুভূতি আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগবেনজেমামাদ্রিদম্যানসিটিরিয়াললিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT