চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগে পাঠচক্রের উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২২
শিক্ষা
A A

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক সরোজ মেহেদীর উদ্যোগে মিডিয়া ল্যাবে আয়োজিত এ পাঠচক্রের উদ্বোধন ঘোষণা করেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। ‘ব্যক্তিত্ব, মনন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠ’ স্লোগান নিয়ে প্রতি ১৫ দিন অন্তর অন্তর এ পাঠচক্র অনুষ্ঠিত হবে।

পাঠচক্রে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা যোগ দিয়ে আলোচনায় অংশ নেয়। উদ্বোধনী দিনে শিক্ষার্থীরা নন্দিত লেখক হুমায়ূন আহমেদ’র ‘জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল ও সাহিত্যে’র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাঠচক্রকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারপার্সন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদ সমকালীন সাহিত্যিকদের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি প্রতিভা। তার গল্প বলার ধরন, ভাষার ব্যবহার, উপমা-প্রয়োগ, কাহিনীর গাঁথুনী প্রভৃতি অনুসরণযোগ্য। তিনি বিভাগের শিক্ষার্থীদের গণমানুষের কাছে পৌঁছাতে হুমায়ূন আহমেদের মতো সহজভাবে গল্প উপস্থাপন করার প্রতি গুরুত্বারোপ করেন।

পরে ‘জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল’ বইটি নিয়ে ৭ম সেমিস্টারের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, আরিয়ান রহমান আকাশ, রোদেলা বিন্তু, ষষ্ঠ সেমিস্টারের মেহেদী হাসান, তাহমিনা ইমু, ২য় সেমিস্টারের ফিরোজ আহমেদ রিয়াদ, জুবায়ের আহমেদ, সামান্থা আলী, ১ম সেমিস্টারের পারভেজ ইমাম, মোদাচ্ছের রহমান, শাহরিয়া সওদাগর বহ্নি নিজেদের মতামত তুলে ধরেন।

বিভাগের শিক্ষক সরোজ মেহেদী বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানের সম্মিলন ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। এ লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নিয়েছি। আমি বিভাগর চেয়ারপার্সন মহোদয়, অন্যান্য শিক্ষক-সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই এমন উদ্যোগকে সফল করার জন্য। এ উদ্যোগ অব্যাহত রাখতে যা যা করার সবই করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এক সময় সাংবাদিক হিসেবে কাজ করা এ শিক্ষক।

Reneta

পাঠচক্রের শেষে অনুষ্ঠানটি আয়োজনে সক্রিয় ভূমিকা নেয়ার বিভাগের শিক্ষার্থী আরিয়ান রহমান আকাশকে একটি বই উপহার দেন শিক্ষক সরোজ মেহেদী। পরে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বইটি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT