চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যার আছে সব গতি, সেই করে ওকালতি: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
- সেমি লিড, আদালত
A A
গবেষণা ও আইন বিভাগের শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যন ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এক সময় বলা হত ‘যার নাই কোনো গতি, সেই করে ওকালতি।’ কিন্তু বর্তমানে বলতে হয়- ‘যার আছে সব গতি, সেই করে ওকালতি।’

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ থেকে পাশ করে ২০২১ থেকে ২০২৩ সালে বার কাউন্সিল তালিকাভুক্তি ও হাইকোর্ট পারমিশন পরিক্ষায় কৃতকার্য আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল একথা বলেন।

শুক্রবার বিকেলে পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ৮০ জন আইনজীবীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘অভিজাত পেশাগুলোর একটি হলো আইন পেশা। এটি একদিকে যেমন সম্মানের, তেমনি দায়িত্বের। এক সময় বলা হত ‘যার নাই কোনো গতি সেই করে ওকালতি।’ কিন্তু বর্তমানে বলতে হয় ‘যার আছে সব গতি, সেই করে ওকালতি।’

নবীন আইনজীবীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগে ওকালতি, তারপর রাজনীতি। তা না হলে এই পেশায় উন্নতি করা যাবে না। আর আদালতের মর্যাদা আইনজীবীদেরকেই রক্ষা করতে হবে। মক্কেলকে কখনও ভুল পরামর্শ দেয়া যাবে না। সৎভাবে উপার্জন করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘আইন পেশা গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আগেও এই পেশায় মেধাবী শিক্ষার্থীরা পড়ত, বর্তমানেও পড়ছে। তাই আইনের শিক্ষার্থী ও আইনজীবীদের গর্বিত হওয়া উচিত।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, গাজীপুর জেলা জজ শামীমা আফরোজ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ, আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামান এবং নবীন আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট এস এম আশিকুজ্জামান ও অ্যাডভোকেট ইউছুফ পাটোয়ারী বক্তব্য রাখেন। একপর্যায়ে ২০২১ থেকে ২০২৩ সালে বার কাউন্সিল তালিকাভুক্তি ও হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতকার্য আইনজীবীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়য়ের ডিনগণ, বিভিন্ন বিভাগের প্রধান ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলগ্রিন ইউনিভার্সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫৪৬ রানের জয়ে মিরপুর রাঙাল বাংলাদেশ

পরবর্তী

বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন নেহা কক্কর

পরবর্তী
নেহা কক্কর হাসিমুখে স্বামীকে কিস করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন নেহা কক্কর

উগান্ডার স্কুলে জঙ্গি হামলার তদন্তে পুলিশ ও তদন্তকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উগান্ডার স্কুলে জঙ্গি হামলায় নিহত অন্তত ২৫

সর্বশেষ

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT