শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইনের আওতায় আসছে: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ

নুরুল ইসলাম নাহিদ

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি, অনুমোদনহীন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ অনিয়ম করছে; তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা নিয়ে বাণিজ্য করার কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার গ্রিন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তৃতীয় সমাবর্তনে এক হাজার চারশ’ ৬১ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার মানের প্রশংসা করেন।

বিষয়:গ্রিন ইউনিভার্সিটি নুরুল ইসলাম নাহিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…