চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় শিখতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন সাইমন

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৭:৩১ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
সাইমন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, কালো পোশাক পরা, সানগ্লাস ও টুপি পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢালিউডের প্রথম সারির নায়ক সাইমন সাদিকের ঝুড়িতে ব্যবসা সফল ছবির অভাব নেই। ‘পোড়ামন’ ছবি দিয়ে রাতারাতি খ্যাতি পাওয়া এ নায়ক দিন দিন ঢাকাই ছবির শীর্ষস্থানে চলে যাচ্ছেন। অভিনয়টা ভালো পারেন বলেই একের পর এক পরিচালক তাকে ছবিতে কাস্ট করেন। তাতে কি! নিজের অভিনয়ে নিজে তৃপ্ত নন সাইমন। আরও ভালো অভিনয় করতে হবে। আর এই ভাবনা থেকে অভিনয়ের উপর প্রশিক্ষণ নিতে ভর্তি হলেন বিশ্ববিদ্যালয়ে। প্রথমবারের মতো অভিনয়ের উপর স্বলমেয়াদী কোর্স চালু করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেশনেই ভর্তি হতে যাচ্ছেন সাইমন।

এ প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সাইমন বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে অভিনয়ের উপর শর্ট কোর্স চালু করলো গ্রিন ইউনিভার্সিটি। এটি পরিচালনা করবেন নন্দিত নির্মাতা এবং আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার। এখানে গাজী রাকায়েত ভাই, পূর্ণিমা আপা, ফেরদৌস ভাইদের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা অভিনয়ের নানা বিষয়ের উপর শিক্ষা দেবেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত আমি। তবে আমি মনে করি শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো সীমারেখা নেই। অভিনয়ে নিজেকে আরও সমৃদ্ধ করতে সার্টিফিকেট কোর্স ইন অ্যাকটিং, গ্রিন ইউনিভার্সিটিতে আমিও ভর্তি হতে যাচ্ছি। আগামী মঙ্গলবার এডমিশন নেবো। আশা করছি অভিনয়ের বরেণ্য মানুষদের সাহচর্যে অনেক কিছু শিখবো, জানবো।’’

উল্লেখ্য ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ২০১৩ সালে মুক্তি পাওয়া একই পরিচালকের ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বেশকিছু ব্যবসা সফল ছবি উপহার দেন। সম্প্রতি সাইমন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে অভিনয় করছেন। জান্নাত ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো মাহির সঙ্গে কাজ করলেন তিনি। এ বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন ইউনিভার্সিটিপ্রশিক্ষণসাইমন সাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেক্স থেরাপিস্টরা জানালেন, মানুষ কেন লুকিয়ে পর্ন দেখে?

পরবর্তী

লাল সবুজের চ্যানেল আইয়ের ‘এইচডি’ সম্প্রচার শুরু

পরবর্তী
Channel i HD logo with green and red design elements. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল সবুজের চ্যানেল আইয়ের 'এইচডি' সম্প্রচার শুরু

বাংলাদেশ ক্রিকেটার উইকেট উদযাপন করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিসে সাকিবের ভালো, কিসে সাকিবের মন্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT