প্রবাস সংবাদ

কুয়েত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন, কুয়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান কুয়েত বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর কুয়েতের স্থানীয় সময় সকাল ৮ টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।

এই সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এটার্সি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ জামান, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতারা।

মহান বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কুয়েতের কমিউনিটির বাংলাদেশি প্রবাসীরা।

বিষয়:কুয়েত বাংলাদেশ দূতাবাস মহান বিজয় দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…