চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে মহান মে দিবসে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৫৮ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৪
প্রবাস সংবাদ
A A
মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জয় হোক মেহনতি মানুষের’-এই শ্লোগানকে বুকে ধারণ করে টরন্টো ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা মহান মে দিবস পালন করেছে।

রোববার (৫ মে) এই আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। পিডিআই কানাডার সাধারণ সম্পাদক মনির জামান রাজু অনুষ্ঠানের প্রথম পর্ব, আলোচনা সভা পরিচালনা করেন।

প্রথম পর্বে বক্তব্য রাখেন কানাডা পোস্ট ইউনিয়ন কর্মী শাহীন হাসান, সাবেক শ্রমিক নেতা রোমান চৌধুরী,  কমিউনিস্ট পার্টি অফ কানাডা কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হেলেন কেনেডি, ইরানী বামপন্থী নেতা কমরেড রেজা বেহরাভেন, আফগানিস্তানের বাম আন্দোলনের নেতা কমরেড রহমত।

১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে সংগঠিত শ্রমিক আন্দোলনের শিক্ষা এবং বর্তমানে শ্রমিক শ্রেণীর অবস্থার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডা শিক্ষক ইউনিয়নের নেতা টিটো খন্দকার।

অন্যান্য বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে সারা বিশ্বের শ্রমিকশ্রেণী এই দিনটিকে শ্রমিকদের বিজয়ের দিন, অধিকার আদায়ের দিন হিসেবে পালন করে আসছে। এই আন্দোলন আমেরিকাতে হলেও আমেরিকা এবং কানাডা এই দিনটিকে স্বীকৃতি দেয় না। উপযুক্ত মজুরি, কর্ম পরিবেশ, জীবন যাত্রার মান ইত্যাদি সহ নানা দাবি দাওয়া নিয়ে সারা বিশ্বে এখনো শ্রমিক শ্রেণী লড়াই করে যাচ্ছে।

আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পিডিআই, কানাডার সহ সাধারণ সম্পাদক আরিফ মোর্শেদ। এই পর্বে আবৃত্তি করেন কামরান করিম, রওশান জাহান উর্মি এবং শেখর গোমেজ। নৃত্য পরিবেশনা করেন অরুনা হায়দার। একক সংগীত পরিবেশন করেন, ফারজানা আজিম শিউলী, আসিফ চৌধুরী । বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের শিল্পীবৃন্দ সব শেষে দলীয় গণ সংগীত পরিবেশন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় হোক মেহনতি মানুষেরপ্রগতিশীল গণতান্ত্রিকমহান মে দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT