প্রবাস সংবাদ

কুয়েতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কুয়েতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: অমর একুশে ফেব্রুয়ারি ‘২১ আমার অহংকার’ শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন এবং দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

দূতাবাসের মাল্টি পারপাস হলে পবিত্র কুরআন তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান’র সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী’র বানী পাঠ করেন ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, আবুল হোসেন (মিনিস্ট্রি), কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কুয়েতে প্রবাসী বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকরা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিষয়:২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কুয়েত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…