চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নানি-নাতনিসহ নিহত ৩

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
১০:১১ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নানি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৫টায় উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামের চুক্কাবাড়ি নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী বাছিরন (৫০)উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মজমের চালা এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী। বাছিরনের নাতনী নুসরাত (৭)উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে বাবুল মিয়ার মেয়ে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক বাবুল মিয়াকে (৩০) আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি ট্রাক লাকড়ি বোঝাই করে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের বেতঝুড়ি থেকে বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কে ধরে গাজীপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি বদনীভাঙ্গা চুক্কাবাড়ি নামক জায়গায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা বাছিরন, নুসরাত ও বাবুল মিয়া ছিটকে সড়কে পড়ে যায়। এতে বাছিরন ঘটনাস্থলে ও নুসরাত হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাবুল মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাক মোটরসাইকেল সংঘর্ষসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT