চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদী প্রবাসীর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
১:১৭ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
Older man with white beard and white shirt sitting indoors in a dimly lit room. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

লক্ষীপুরে সৌদী প্রবাসীর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে দাদা ইমামুল হক হাসানকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার দালাল বাজারের পশ্চিম লক্ষীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার (২ নভেম্বর) এ ব্যাপারে হাসানের পুত্রবধু সাথী আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ইমামুল হক হাসান দালাল বাজারের একজন চা দোকানী।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা (জুয়েল) ও চাচা দুইজনই বর্তমানে সৌদীতে কর্মরত। তার বাবা মায়ের বিচ্ছেদের কারণে সে তার সৎ মায়ের কাছেই থাকতো।

পুলিশ, ভিকটিম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ বছর থেকে আপন নাতনীকে ঘুমের ওষুধ খাইয়ে তার ওপর শারীরিক নির্যাতন করে তার দাদা হাসান। কিশোরীকে বিয়ে করবে বলে হাসান তার সাথে জোরপুর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই কিশোরীকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান তিনি।

এরপর গত তিনদিন আগে বাড়ী সংলগ্ন একটি সুপারী বাগানে ওই কিশোরীর ওপর শারীরিক নির্যাতনের সময় এলাকাবাসীর কাছে ধরা পড়ে হাসান। পরে গ্রাম্য শালীশের জন্য শনিবার বিকেলে স্থানীয় দালাল বাজার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের গ্রাম আদালতে যাওয়ার কথা থাকলেও সেখানে যাননি তিনি।

এদিকে কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবার পক্ষ থেকে তার শারীরিক পরীক্ষা করে দেখা যায় সে তিন মাসের অন্তঃসত্ত্বা। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে হাসান পালানোর চেষ্টা করার সময় শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মডেল থানায় রাখা রয়েছে।

Reneta

এ ঘটনায় এলাকাবাসী ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাদা গ্রেপ্তারধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT