চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ ক্যাম্পেইন শুরু করলো গ্রামীণফোনের ’আলো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

উদ্ভাবনী আইওটি ইকোসিস্টেম ‘আলো নিয়ে ঈদ ক্যাম্পেইন শুরু করেছে গ্রামীণফোন। ক্যাম্পেইনের আওতায় এর প্রথম টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) উন্মোচন এবং আকর্ষণীয় অফার এনেছে অপারেটরটি।

ক্যাম্পেইনটিতে দেখানো হয়েছে, আলো’র স্মার্ট সল্যুশনের মাধ্যমে কীভাবে এর ব্যবহারকারী তার প্রিয়জনদের যত্ন নিতে পারেন; পাশাপাশি দৈনন্দিন জীবন হয়ে ওঠে আরো নিরাপদ, সংযুক্ত ও স্বাচ্ছন্দ্যময়।

আবেগঘন এই টিভিসিতে একজন তরুণের তার বাবার সাথে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার গল্প বলা হয়েছে। তাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, ছেলেটি আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দূর থেকে তার বাবার দেখাশোনা করে চলেছে। টিভিসিতে দেখানো হয়েছে প্রযুক্তি কীভাবে মানসিক ও শারীরিক দূরত্ব কমিয়ে এনেছে।

এই স্মার্ট সেবাগুলো আরও সহজলভ্য করতে ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে গ্রামীণফোন। আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরা কিনলে গ্রাহকরা পাবেন ১ হাজার টাকার ভাউচার। মাইজিপি অ্যাপের মাধ্যমে কিনলে অতিরিক্ত ৫ জিবি ডেটা বোনাস পাবেন গ্রাহকরা। অন্যদিকে জিপি স্টার গ্রাহকরা মাইজিপির মাধ্যমে কিনলে পাবেন আরো বাড়তি সুবিধা- পাবেন ১ হাজার টাকার ভাউচার, ৫ জিবি ডেটা বোনাস এবং ১০% ছাড়। গ্রামীণফোনের দারাজ স্টোর থেকে কিনলেও ১ হাজার টাকার ভাউচার পাবেন গ্রাহকরা। গ্যাস ডিটেক্টর ও ভেহিকেল ট্র্যাকার কেনার ক্ষেত্রেও গ্রাহকরা ৫শ’ টাকার ভাউচার উপভোগ করতে পারবেন। টেলকো-টেকে পরিণত হতে গ্রামীণফোনের লক্ষ্যের সাথে এই অফারগুলো সামঞ্জস্যপূর্ণ। অপারেটরটির লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সাথে টেলিযোগাযোগের সমন্বয় ঘটানো যাতে গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতা আরো সমৃদ্ধ ও নিরাপদ হয় এবং বুদ্ধিমত্তাসম্পন্ন সল্যুশনের মাধ্যমে জীবনের ক্ষমতায়ন নিশ্চিত হয় ।

ক্যাম্পেইনে সম্পর্কে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, ”গ্রাহকদের জন্য অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আরো কার্যকর ও গ্রাহক-কেন্দ্রিক সল্যুশন আনতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। আমাদের আইওটি প্রোডাক্ট আলো’র মাধ্যমে আমরা গ্রাহকদের জীবনকে আরো সমৃদ্ধ করতে চাই, যাতে তারা টেলিযোগাযোগের বাইরেও আরো কিছু পেতে পারেন। আমাদের টেলকো-টেক হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে নেবে এই পদক্ষেপ।”

আলোর মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত ও সুরক্ষিত রাখার জন্য নিরবচ্ছিন্ন ও বুদ্ধিমত্তাসম্পন্ন সল্যুশন আনার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে গ্রামীণফোন।

Reneta

আলো এবং এ সম্পর্কিত সর্বশেষ অফার জানতে গ্রামীণফোনের ওয়েবসাইট অথবা মাইজিপি অ্যাপ দেখতে পারেন গ্রাহকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোঈদ ক্যাম্পেইনগ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬

নেত্রকোনায় লেবু চাষ করে স্বাবলম্বী

জুলাই ৩, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানি নেতাদের ইসরায়েল গুপ্তহত্যার চেষ্টা করেছিল: যুক্তরাষ্ট্র

জুলাই ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিষমুক্ত নিরাপদ আম চাষ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT