চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরের জন্য আয়কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আগামী ৫ বছরের জন্য আয়কর অব্যাহতি সুবিধা পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক।

প্রতিষ্ঠার পর থেকে নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ হয়ে যায় গ্রামীণ ব্যাংকের।

এবার নতুন করে প্রতিষ্ঠানটির সব আয় করমুক্ত ঘোষণা করেছে সরকার। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (৫) এবং (৬)-এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেয়া হলে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক। কিন্তু তাতে সাড়া দেয়নি সরকার। এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানা গেছে।

Reneta

গ্রামীণ ব্যাংক মূলত ক্ষুদ্রঋণ বিতরণ করে থাকে। এ ছাড়া শিক্ষাঋণ, গৃহঋণ, ভিক্ষুকদের ঋণ দেওয়ার মতো কিছু সামাজিক কাজও করে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামী ৫ বছরআয়কর অব্যাহতিগ্রামীণ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT