চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
গোবিন্দ হাসপাতালে জ্ঞান হারানো অবস্থায়, সানগ্লাস পরিহিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে চলছে খারাপ সময়! বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র কিংবা আরেক অভিনেতা প্রেম চোপড়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। এরইমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়িতে জ্ঞান হারিয়ে পড়ে যান এই অভিনেতা। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গোবিন্দর আইনজীবী ও বন্ধু ললিত বিন্দাল ইন্ডিয়া টুডে-কে বলেন, “গোবিন্দ কিছুটা বিভ্রান্ত ও অস্বস্তি বোধ করছিলেন। তার সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন রিপোর্ট এবং নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছি। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।”

হাসপাতালে ভর্তি করানোর পর গোবিন্দর আর কোনো জটিলতা দেখা যায়েনি। নিউরো বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে বলেও জানান বিন্দাল।

গত বছরের ১ অক্টোবর ভোরে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে তার চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকরা।

গত বছরের সেই আঘাত থেকে সুস্থ হয়ে ওঠার পর গোবিন্দ আবার পেশাগত কাজে ফিরেন। তবে আবারও হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ভক্ত-সহকর্মীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।- ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোবিন্দবলিউডের বরেণ্য অভিনেতাহাসপাতালে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

আগস্ট ৭, ২০২৬
গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে নির্যাতনের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

আগস্ট ৭, ২০২৬

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT