চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের সুচিন্তিত নীতি-কৌশলে কমছে মূল্যস্ফীতি: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান শফিকুল আলম। পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

তিনি লিখেছেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রেস সচিব বলেন, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) আজ মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। বিবিএস এর তথ্যে দেখা যায়, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গতবছরের জুনে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। গত জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণ কমে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। জুন, ২০২৪-এ খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গত জুন মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ, যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। জুন, ২০২৪-এ খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

ট্যাগ: অন্তর্বর্তী সরকারপ্রেস সচিবমূল্যস্ফীতিমূল্যস্ফীতি কমছে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ কোন আমির খান?

পরবর্তী

গাইবান্ধায় পৃথক স্থানে দুই মরদেহ উদ্ধার

পরবর্তী
গাইবান্ধায় দুই স্থানে মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় পৃথক স্থানে দুই মরদেহ উদ্ধার

ক্রিকেট খেলোয়াড়ের উল্লাস, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুল্ডারের অপরাজিত ৩৬৭, নাম লেখালেন যত রেকর্ডে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT