চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ধর্ষণসহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি।

আজ রোববার (৯ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্ষকের কোনো স্থান হবে না। মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলো তালিকা করে দ্রুত তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। সম্প্রতি ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবেন। এতে যারা বাধা দিবে বা সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

উপদেষ্টা বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যের ওপর আক্রমণ বরদাশত করা হবে না। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে তল্লাশি চৌকি বা চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি ও আনসার সদস্যের সমন্বয়ে যৌথবাহিনী টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করছে। ডিএমপি’র চেকপোস্ট মনিটরিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রমজানে চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে ও বিভিন্ন বিপণিবিতানে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়িতে যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ: জিরো টলারেন্সস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি সোমবার

পরবর্তী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১.৪০ বিলিয়ন ডলার

পরবর্তী
বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য মার্কিন ডলার ব্যাংকে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১.৪০ বিলিয়ন ডলার

নাঈমের ১৭৬ রানে প্রাইমের রেকর্ড, তামিমের সেঞ্চুরিতে জিতেছে মোহামেডান

সর্বশেষ

২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT