বাংলাদেশ

নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের একমাত্র লক্ষ্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা চাথাম হাউসের আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা চাথাম হাউসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, পেছনে চাথাম হাউসের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের এখন একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার ১১ জুন লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অংশ নিয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর পর দেশ মুক্ত হল। আমরা ক্ষমতায় আসার পর গেল কয়েক মাসে আওয়ামী লীগের কেউ হত্যার জন্য ক্ষমা চায়নি।

তিনি আরও বলেন, জাতি নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। সরকার চাইছে অপরাধীদের বিচার হোক।

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন। সোমবার ৯ জুন সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:জাতীয় নিরাপত্তা উপদেষ্ট প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…